• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৬:১০ অপরাহ্ণ
বাবুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান

শামীম আহমেদ ॥
বরিশালের বাবুগঞ্জে বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, বরিশাল বিমানবন্দর প্রেসক্লাব ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে উপজেলার ঐতিহ্যবাহী রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক শাহজাহান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বরিশাল বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য সচিব আরিফ আহমেদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর শিকদার, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অ.জ.ম শামসুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল করিম হাওলাদার, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী আল-আমিন শেখ, ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ, রহমতপুর ইউপি সচিব তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক রিপন কুমার ঘরামি, সাংবাদিক রেজাউল করিম, শিক্ষার্থী ফারিয়া জান্নাত জেরিন, রবীন প্রমুখ।

সমাবেশে এসময় বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্স ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহায়তায় অনুষ্ঠিত ওই প্রচারাভিযান কর্মসূচিতে রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ও কলেজ শাখার ৪ শতাধিক শিক্ষার্থী ছাড়াও উপজেলার সুশীল সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।