• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বাবুগঞ্জে নিখোঁজ শিশুর ঝুলন্ত লাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ১৮:৫১ অপরাহ্ণ
বাবুগঞ্জে নিখোঁজ শিশুর ঝুলন্ত লাশ

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে রহস্যজনক আম গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ক্লাবগঞ্জ বাজার সংলগ্ন। গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয়রা দেখতে পেয়ে বাবুগঞ্জ থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে সুরাতহালের জন্য মর্গে প্রেরন করেন। নিহত মোঃ রাকিব (১০) ক্লাবগঞ্জ এলাকার স্বপন বিশ্বাসের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানাযায়, রাকিবকে গত মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে রহস্য উদঘাটন করা হবে।