• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ২১:৫১ অপরাহ্ণ
বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলন

শামীম আহমেদ ॥ বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পার্টির সভ্য সদস্যদের (কাউন্সিলর) ভোটে বিপুল চন্দ্র দাস ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন শাখার সভাপতি ও হাসানুর রহমান পান্নু সম্পাদক নির্বাচিত হয়েছে।

রোববার সকালে লাল পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মো. আবদুল খালেক। যুবমৈত্রীর উপজেলা সম্পাদক এবং ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত ইউনিয়ন সম্পাদক হাসানুর রহমান পান্নুর সঞ্চালনায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক টি.এম শাহজাহান, উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সহ-সভাপতি আবু হানিফ, মানিক হাওলাদার মামুন, সুমন আকন জুয়েল প্রমুখ।

সম্মেলনে এছাড়াও বিভিন্ন ইউনিয়নের শাখা সম্পাদকরা বক্তব্য রাখেন। ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলনে রেকর্ড সংখ্যক নারী কর্মীর উপস্থিতি ওই সম্মেলনকে সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পার্টির সভ্য সদস্যদের (কাউন্সিলর) ভোটের মাধ্যমে রহমতপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।