• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় রেলিংহীন ব্রিজ, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ২০:৪৯ অপরাহ্ণ
বানারীপাড়ায় রেলিংহীন ব্রিজ, বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী!

মো. সুজন মোল্লা,বানারীপাড়া ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিনত হয়েছে। সরেজমিনে ওই এলাকায় গেলে স্থানীয়রা অভিযোগ করেন,বহু বছর পর্যন্ত এ ব্রিজটির রেলিং ভাঙ্গা অবস্থায় রয়েছে। জানাগেছে তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ,সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজ,মসজিদবাড়ি ডিএস আলিম মাদরাসা,মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রায় সহস্রধিক শিক্ষার্থীদের ব্রিজটির ওপর দিয়ে জ্ঞান অর্জনে প্রতিনিয়ত আসা-যাওয়া করতে হচ্ছে।

প্রতিদিন ইজিবাইক,ভ্যান,মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে শিক্ষার্থী ও এলাকাবাসী ওই ব্রিজটি দিয়ে চলাচল করছে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে।। রেলিং না থাকায় অনেক সময় দুর্ঘটনার শিকারও হয়েছে অনেক শিক্ষার্থী ও এলাকাবাসী। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। ব্রিজের রেলিং না থাকায় ওখান থেকে চলাচলে বেশি সমস্যায় পড়ছে প্রাথমিকের কোমলমতি শিশু শিক্ষার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্থীরা। যার ফলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

অচিরেই নতুন করে ব্রিজটির রেলিং নির্মিত করা না হলে যে কোন ধরণের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এলাকাবাসী ধারণা করছেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মতামত,শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা অর্জনে পাঠিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন। অনেক সময় মুঠোফোনে কল করে সন্তানরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে পেরেছে কিনা তাও জানতে চান। তারা আরও বলেন এ এলাকায় শিক্ষা বিস্তারে বর্তমানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্রিজটির রেলিং না থাকা। যা সময়ের প্রয়োজনে পুনর্নির্মাণ করা অতি জরুরী হয়ে পড়েছে।