• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাউফলে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ২০:২২ অপরাহ্ণ
বাউফলে প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ

বাউফল প্রতিনিধি ॥ বাউফল উপজেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে ১শ’৫২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ভাতার পাশ বই ও চেক বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১০টার সময় মাধ্যমিক শিক্ষা অফিস হল রুমে পাশ বই ও চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতলেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম বেগম নিশু, উপ-পরিচালক শিখা রানী দাস, ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেনপ্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে আসম ফিরোজ এমপি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার । সরকার বিভিন্ন ভাতার জন্য বর্তমান বাজেটে ৭০ হাজার কোটি টাকা বরাদ্ধ রেখেছেন , যা সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে বিতরন করা হবে।