• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশাল নগরীতে আসছে স্মার্ট এলইডি লাইটিং

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ২২:৩৬ অপরাহ্ণ
বরিশাল নগরীতে আসছে স্মার্ট এলইডি লাইটিং

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর সুন্দর করে গড়ে তোলার লক্ষে নিরালশ ভাবে কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এরই ধারাবাহিকতায় স্মার্ট এলইডি লাইটিং সলুশন নিয়ে নানা ধরনের পরিকল্পনা করছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলো বরিশাল নগরীকে অপরূপ সুন্দর্যের নীলাভূমি তৈরি করবেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েক প্রকল্প চালু হয়েছে।

বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করছে। তিনি ঢাকায় বেশ কয়েকটি স্মার্ট এলইডি লাইটিং গ্রুপের সাথে দেখা এবং মতবিনিময় করেছেন।

আজ ১৫ সেপ্টেম্বর ঢাকায় বসে স্মার্ট এলইডি লাইটিং সলুশন নিয়ে জামটবেল গ্রুপ (ইউকে) এবং ট্রেডম্যাজিস্টিক লিঃ (স্মার্ট গ্রুপ) এর সাথে মতবিনিময় করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

এমন সংবাদে অনেকটাই খুশি হয়েছেন নগরবাসী। তবে বাস্তবে রূপ দেখলে আরো খুশি হবে নগরীবাসী।