• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

বরিশাল ও আগৈলঝাড়ায় উল্টা রথযাত্রা উৎসব পালিত

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯, ২০:৪৬ অপরাহ্ণ
বরিশাল ও আগৈলঝাড়ায় উল্টা রথযাত্রা উৎসব পালিত

শামীম আহমেদ ॥
বরিশাল ও জেলার আগৈলঝাড়ায় ধর্মিয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বরিশাল নগরী ইসকন মন্দিরের আয়োজনে ওস্থানীয় কমিটির নিজস্ব ব্যবস্থপনায় নতুন বাজারের অমৃতাঙ্গন থেকে বিকাল পাঁচটায় শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে এক বিশাল উল্টা রথ যাত্রা বের করা হয়। এছাড়া নগরীর সদররোডস্থ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির আয়োজনে নগরীর কালীবাড়ি রোডস্থ ধর্মক্ষিণী খেকে অপর একটি উল্টা রথযাত্রা বেড় করা হয়।

উল্টারথ যাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ স্থানে এসে শেষ করেন করেন তারা।

অপরদিকে জেলার আগৈলঝাড়ায় রামানন্দেরআঁক ইসকন মন্দির থেকে হাজারো ভক্ত উপজেলা সদরের ইসকন জগন্নাথ মন্দির পর্যন্ত দীর্ঘ পথ রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় পুনরায় তারা ইসকন মন্দির প্রাঙ্গনে রথ টেনে নিয়ে যান। উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে সনাতন ধর্মালম্বী নারী, পুরুষ জগন্নাথ দেবের প্রতিকৃতসহ পুণ্যের আশায় রথ টেনে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সামনে থেকে রথখোলা মন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে আসেন শত শত ভক্তবৃন্দ। এছাড়াও রথবাড়ি, পঞ্চপল্লী গোবিন্দ মন্দিরেও উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গৈলা রথযাত্রায় উপস্থিত ছিলেন, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, গৈলা কীর্ত্তন ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুসান্ত কর্মকার, সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, সন্তোষ কর্মকার, মহিৎ লাল মন্টু, সুনীল কুমার দাশ, মহাদেব শীল, বাপ্পি কর্মকার প্রমুখ।