• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে ২৫ দিনে ১০১ টি অগ্নিকান্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ১৩:০৬ অপরাহ্ণ

এম ফোরকান ॥ গত পরশু গেল ২৫ ফেব্র“য়ারি। আর এই ২৫ দিনে বরিশালে ঘটেছে ১০১ টি অগ্নিকান্ডেরর ঘটনা। অবিশ্বাস্য হলেও সত্যি এর ৫১ টিরই কারর বিড়ি-সিগারেটের আগুন। এ ছাড়া বৈদ্যুতিক গোলযোগের কারনে ঘটেছে ১৭ টি অগ্নিকান্ড, শিশুদের আগুন নিয়ে খেলার কারনে ৯ টি, চুলার আগুন থেকে ৮ টি, খোলাবাতি থেকে ৪ টি, শত্র“তা থেকে ২ টি, মশার কয়েল থেকে ১ টি আর অজ্ঞাত কারণে ৯ টি অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে ১ কোটি ৯ লাখ ৬ হাজার টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে যায়। বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স’র উপ-পরিচালক আঃ সাত্তার মন্ডল বলেন, আমাদের নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি মূলত অসচেতনতাই অগ্নিকান্ডের মূল কারন। যেমন যত্রতত্র বিড়ি-সিগারেটের আগুন ফেলা কোনো দ্বায়িত্বজ্ঞান লোকের কাজ হতে পারে না। প্রতি ৩ থেকে ৬ মাস পরপর বৈদ্যুতিক তার বা সংযোগ পরিক্ষা করা উচিত। কিন্তু বাস্তবে ক’জন তা করেন। শিশুদের আগুন নিয়ে খেলতে দেয়া কি উচিত? এ ছাড়াও চুলার আগুন, খোলাবাতি বা মশার কয়েল ধরিয়ে রাখার ক্ষেত্রে সতর্কতা একান্ত প্রয়োজন। তথ্যমতে, অগ্নিকান্ডেরর মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। গত ২৫ দিনে সেখানে ৩৭ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্বিতীয় স্থানে রয়েছে ভোলা জেলা। অগ্নিকান্ডের সংখ্যা ১৮ টি। এ ছাড়া পিরোজপুরে ১৬, বরগুনায় ১৪ টি, ঝালকাঠিতে ১১ টি এবং বরিশাল জেলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৫ টি। বরিশাল জেলায় ৫ টির মধ্যে ৩ টি অগ্নিকান্ডেই ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা। একটি ঘটে গত ৪ ফেব্র“য়ারি চরকাউয়ায়, ২০ ফেব্র“য়ারি আমতলা, সিএন্ডবি রোডে এবং গতকাল ২৫ ফেব্র“য়ারি বান্দরোড বরফ কলের সাব স্টেশনের তারের মাধ্যমে সৃষ্ট অগ্নিকান্ডেও ক্ষয়ক্ষতি হয় ৫ লক্ষ টাকা। সূত্র জানায়, উল্লেখযোগ্য বড় অগ্নিকান্ডের মধ্যে রয়েছে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায়। ২ ফেব্র“য়ারি বৈদ্যুতিক গোলযোগে সৃষ্ট অগ্নিকান্ডে ভান্ডারিয়া বাজারের ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৩ ফেব্র“য়ারি পটুয়াখালী জেলার ফৌজদার পোল লঞ্চ ঘাটের অগ্নিকান্ডে ভস্মিভুত হয় ২০ লাখ টাকার মালামাল। ৬ ফেব্র“য়ারি পিরোজপুর জেলার বলাকা ক্লাব রোডের আগুনে পুড়ে ৭ লাখ টাকার মালামাল। ভোলা জেলার বাংলা বাজারে ৮ ফেব্র“য়ারি সৃষ্ট অগ্নিকান্ডে ভস্মিভুত হয় ৬ লাখ টাকার মাল। একই জেলার দৌলতখানে ১৩ ফেব্র“য়ারিতে ১০ লাখ টাকার মালামাল। ভোলার লালমোহনে ২০ ফেব্র“য়ারি অজ্ঞাত কারনে সৃষ্ট অগ্নিকান্ডে উত্তর ফুলবাগিচায় পুড়ে যায় ১২ লক্ষ টাকার মালামাল। বিশিষ্টজনদের মন্তব্য একমাত্র সচেতনতাই পারে অগ্নিকান্ডের পরিমান কমিয়ে আনতে।