• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জেল জরিমানা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ণ
বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জেল জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরিশাল জেলা প্রশাসনের রেকর্ড রুমে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

গতকাল ৯ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুব্রত বিশ্বাস দাস।

রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মোহাম্মদ ওয়াসিম ও হাবিবুর রহমান কে দন্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে রেকর্ডরুম এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও স্বাক্ষরবিহীন জাল দলিল বহনের দায়ে মনোজ সরকার নামের একজনকে। দন্ডবিধি-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট, সুব্রত বিশ্বাস দাস।

ম্যাজিস্ট্রেটদয় বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।