• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালে মোবাইলসহ ছিনতাইকারী আটক

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৯, ১৩:৫৮ অপরাহ্ণ
বরিশালে মোবাইলসহ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীর বগুরা রোডস্থ মল্লিকা কিন্ডারগার্টেন সংলগ্ন এলাকায় ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আরো ২ ছিনতাইকারী পালিয়ে যায়।

সোমবার রাত ১০টার দিকে আটককৃত ছিনতাইকারী হচ্ছে নগরীর কাউনিয়া ছোট মিয়ার গলির বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে শাহারিয়ার হোসেন অন্তু। পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা হলো- নগরীর নতুন বাজার এলাকার সাইফুল হাওলাদার ওরফে নিবির ও কাউনিয়া থানা সংলগ্ন এলাকার আলভি হাসান আবির।

ডিবি’র এসআই ইউনুস আলী ফরাজী জানান, তার সঙ্গীয় টিমসহ মল্লিকা কিল্ডারগার্টেনের পূর্ব পাশে গেইটের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল যোগে কতিপয় যুবক ছিনতাই কাজে লিপ্ত থাকতে দেখতে পান। এ সময় ধাওয়া দিয়ে ছিনতাইকারী অন্তুকে আটক করা হয়। পালিয়ে যায় অন্তুর সাথে থাকা অপর দুই ছিনতাইকারী। উদ্ধার করা হয় এক পথচারীর ছিনতাইকৃত মোবাইল।

এ ঘটনায় আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অন্তুকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সাথে পলাতক থাকা ছিনতাইকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।