• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরিশালে মটর ড্রাইভিং কোর্সের সমাপনী ও বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯, ২১:০১ অপরাহ্ণ
বরিশালে মটর ড্রাইভিং কোর্সের সমাপনী ও বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥

আজ ১৯ আগস্ট সোমবার দুপুর ১ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল এর আয়োজনে। প্রশিক্ষণ কেন্দ্রর সভাকক্ষে। স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) কতৃক পরিচালিত মটর ড্রাইভিং কোর্সের ৯ম ও ১০ম ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও বিদেশগামীতা কর্মীদের তিন দিন ব্যাপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশালের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির।

বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উপাঅধ্যক্ষ ওহেদ মোরল, উপাঅধ্যক্ষ আবদুল রাজ্জাকসহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। অতিথিরা আলোচনায় মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ।

অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক চলমান ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন এবং লিফলেট বিতরণ করেন।