কাজীরহাট প্রতিনিধি ॥ বরিশাল জেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের মধ্যে রতনপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ভাবির হামলায় বড় বোন ও ভাই আহত হয়েছে।
জানা গেছে সুপারী গাছ নিয়ে বিরোধ বাধে এ নিয়ে ছোট ভাই মাইনুদ্দিন খলিফা ও স্ত্রী নাজমিন বেগমের হামলায় বড় বোন মৃত জাহাঙ্গির হোসেনের স্ত্রী রেনু বেগম (৫৫) ও বড় ভাই জহিরুল খলিফার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে গত ২০ এপ্রিল রোজ সোমবার দুপুর ১২.৩০ মিনিটে নিজ বাড়িতে।
আহত সূত্রে জানায়, বোন রেনু বেগম পৈত্রিক সম্পতির উপর সুপারী গাছ রোপন করে। ঘটনার দিন ভাই ও বোনের মাঝে গাছ নিয়ে বিরোধ বাধে এক পর্যায় ছোট ভাই মাইনুদ্দিন ফলিফা দা নিয়ে গাছ কেটে ফেলতে চাইলে বোন বাধা দিলে ভাই লাঠি দিয়ে বোনের কপালে আঘাত করলে কপাল ফুলে যায়।
এই ঘটনা দেখে বড় ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম দৌড়ে বাধা দিতে চাইলে মাইনুদ্দিন ফলিফা ও স্ত্রী নাজমিন মিলে মারধর করে এক পর্যায় দা দিয়ে মাথায় কোপ দেয় ফাতেমার ঘটনা স্থলে মাটিতে লুটে পড়ে যায় রক্তাক্ত অবস্থায় স্বামী জহিরুল খলিফা আহত স্ত্রী ও বোন কে উদ্ধার করে কাজীরহাট থানায় নিয়ে আসলে পুলিশ চিকিৎসা করার জন্য বললে তারা মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর জন্য গেছে বলে জানাগেছে।