• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে বিদেশী মদসহ আটক-২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৫:৪১ অপরাহ্ণ
বরিশালে বিদেশী মদসহ আটক-২

শামীম আহমেদ ॥

বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গৌরনদী সার্কেলের এএসপি আব্দুর রব হাওলাদার জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বন্দরের স্বর্ন ব্যবসায়ী ও সুন্দরদী মহল্লার বাসিন্দা কানাই লাল চন্দের বাসায় অভিযান চালিয়ে ওই বাসা থেকে তিন লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।

এসময় মদ বিক্রেতা শিপক চন্দ ও তার পিতা কানাই লাল চন্দকে আটক করা হয়। পুলিশি অভিযান টের পেয়ে অপর মদ বিক্রেতা রিপন চন্দ পালিয়ে যায়। তিনি আরও জানান, পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা পূজার সময় মদগুলো বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করেছে।

এঘটনায় মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।