• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ১৭:৫৯ অপরাহ্ণ
বরিশালে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥ দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর সহায়তায় আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন মিলনায়তনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বইপড়া কার্যক্রম সম্প্রসারণ করলো বিশ্বসাহিত্য কেন্দ্র।

আজ রবিবার নগরীর গ্রিজ্জামহল্লা রোডস্থ আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন স্কুলে অনুষ্ঠিত হয়।

এ কে ইনস্টিটিউশনের (একে স্কুল) সভাপতি এ্যাড. সৈয়দ গোলাম মাসউদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অভিনেতা জনাব খায়রুল আলম সবুজ, বিকাশের চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, বিকাশ লিমিটেড এর হেড অব রেগুলেটরী এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার জনাব হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের বরিশাল শাখা পাঠচক্রের সমন্বয়কারী ড. বাহাউদ্দিন গোলাপ ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব এ এইচ এম জসীম উদ্দিন।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে এই বইপড়া কর্মসূচির সাথে যুক্ত আছে। বিকাশ এ পর্যন্ত এবছরের ৪০ হাজারসহ দুই লাখের বেশি বই দিয়েছে এই কার্যক্রমে। সারাদেশের ৪০০টি স্কুলে এ বছরের বইগুলো বিতরণ করা হবে।

বই বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও অভিনেতা জনাব খায়রুল আলম সবুজ বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের আত্মার উন্নয়ন হয়, জ্ঞানের পরিধি এবং কল্পনা শক্তি বাড়ে। তাই জ্ঞান সমৃদ্ধ আলোকিত সমাজ গঠনে বই পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। তিনি বই প্রদানের জন্য বিকাশকে ধন্যবাদ দেন।

বিকাশের চীফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) বলেন, বিকাশ বিশ্বাস করে বই-পড়–য়াদের আলোয় সমাজ আলোকিত হয়। যারা বই পড়েন তারা আগামীতে দেশের উন্নয়নে যথার্থ পদক্ষেপ নেওয়ার লক্ষ্য খুঁজে পান। বিশ্বসাহিত্য কেন্দ্রের এই মহৎ প্রচেষ্টার সাথে যুক্ত থাকতে পেরে বিকাশ আনন্দিত এবং গর্বিত।

দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪০ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবা ভিতরে এবং বাইরে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠিকে নানা ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিকাশ- ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওর্য়াল্ড ব্যাংক গ্রুপের অর্ন্তগত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক [প্রোগ্রাম] মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।এবং অ্যান্ট ফিনান্সিয়াল-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।