বিডি ক্রাইম ডেস্ক ॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পক্ষে বরিশাল নগরীর ৮নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে কর্মহিন ২০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১এপ্রিল) প্রতিমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সজল রায় সহ নেতাকর্মীবৃন্দ।