• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে টিসিবির পণ্য বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২২, ২০২০, ১৬:৫১ অপরাহ্ণ
বরিশালে টিসিবির পণ্য বিতরণ

শামীম আহমেদ ॥ আসন্ন রমজানকে সামনে রেখে করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী নিন্ম আয়ের জনগোষ্ঠির পণ্যের চাহিদা পূরনের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বাসিন্দাদের মাঝে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করা হয়েছে।

 

বুধবার সকালে পিঙ্গলাকাঠী বাজারে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলাম,

 

প্যানেল চেয়ারম্যান শহিদ খান। জানা গেছে, নলচিড়া ইউনিয়নের আট শতাধিক বাসিন্দাদের মধ্যে পর্যায়ক্রমে সরকারী মূল্যে টিসিবির তৈল, মসুর ডাল, ছোলা বুট, চিনি ও খেজুর বিতরণ করা হবে। একইদিন পিঙ্গলাকাঠী বাজারের পল্লী চিকিৎসকদের মাঝে ইউপি চেয়ারম্যান পিপিই বিতরণ করেন।