• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় কর্মশালা

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ২২:২৯ অপরাহ্ণ
বরিশালে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় কর্মশালা

শামীম আহমেদ॥

বরিশালে কমিউনিটি স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা বিষয়ক অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ই জুলাই) নগরীর বান্দ রোডস্থ হোটেল গ্রান্ড পার্ক মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

ইম প্রুভিং কমিউনিটি হেল্থ ওয়াকারস্ (আইসিএইচডব্লিই) প্রকল্পের কর্মসূচী ও বরিশাল জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে দিনব্যাপি একর্মশালা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা সিভিল সাজন ডাঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,বিশেষ অতিথি বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আঃ রহিম,সেভ দ্যা চিলড্রেন পরিচালক ডাঃ শামীম জামান, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান মোঃ তৌফিক এলাহী।

এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যাক্রমে স্থানীয় সরকারের সম্পৃক্ততা ও অবদান অভিজ্ঞতা বিনিময় করেন নেয়াখালী বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যানআব্দুল জলিল।

এছাড়া কমিউনিটি প্রর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যাক্রমের উপর আরো বক্তব্য রাখেন বাখেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যন মোঃ বসির উদ্দিন,বরিশাল সদর উপজেলা টুঙ্গিবাড়িয়া ইউনয়নের চেয়ারম্যন মোঃ নাসির উদ্দিন হাওলাদার,রহমতপুর ইউনিয়ন পরিষদ সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম,গৌরনদী মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন সৈকত গুহ পিকলু,উজিরপুরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিসেস লায়লা পারভিন,উজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একেএম সামচ্ছুদ্দিন।

কর্মশালায় উন্মুক্ত আলোচনা সভায় কমিউনিটি প্রর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যাক্রমে স্থানীয় সরকারের সম্পৃক্ততা আরো জোড়দার করার কথা উঠে আসে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন।

কর্মশালায় বরিশাল জেলার ১০ উপজেলার থানা নির্বাহী কর্মকর্তা,চেয়ারম্যান,সচিব,স্টাডিং কমিটির সভাপতি সহ ১শত ৭৮ জন সকল প্রর্যায়ের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।