• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মান করার অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯, ১৫:৪৭ অপরাহ্ণ
বরিশালে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মান করার অভিযোগ

শামীম আহমেদ ॥

বরিশালের দক্ষিণ কড়াপুর এলাকার হাওলাদার বাড়ীতে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক ভবন নির্মানের অভিযোগ পাওয়াগেছে। ইতমধ্যে বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন মোঃ কামাল হোসেন নামের এক ভূমিদস্যু বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ভুক্তভোগীয়দের অভিযোগ জমি ভাগ বাটোয়ারার পূর্বেই কামাল হোসেন জোর করে জমি দখল করে পাকা ভবন নির্মান করছে। এতে পাশে থাকা এটি টিনের ঘরের চালাও ভেঙ্গে ফেলা হয়েছে।

এঘটনায় একই বাড়ীর মৃতঃ মোঃ হাবিবুর রহমানের স্ত্রী মোসাঃ দেলোয়ারা বেগম এবং মৃতঃ মোঃ হাবিবুর রহমানের সন্তানরা বাদী হয়ে মোকাম বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেন। যার নং ২৪৮/১৯। এতে দক্ষিন কড়াপুর এলাকার পাঁচগ্রামে তফসিল বর্ণিত বিভাজ্য ভূমি বন্টন ক্রমে বাদীগনের অংশ বাবদ পৃথক ছাহামে বন্টনে ডিগ্রি পাওয়ার আবেদন জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, জেএল ১৯ নং দক্ষিণ কড়াপুর মৌজার আর.এস.৫২২ তথা এস.এ ৫৫৯ নং খতিয়ানের ১৫২৭ নং দাগের হিং ১ আনী অংশে দশমিক ০৯ একর ভুমি। ওই মৌজার আর.এস.৫০৯ তথা এস.এ.৮২৬নং খতিয়ানের ১৫৪২/১৫৪৩/১৫৪৪/১৫৪৫ নং দাগে দশমিক ২৮ একর ভুমি। ওই মৌজার আর.এস.৫২১ তথা এস.এ ৮২৭নং খতিয়ানের ১৫৪২/১৫৪৩/১৫৪৪/১৫৪৫ নং দাগের দশমিক ৪৫ একর ভুমি। একই মৌজায় আর.এস ৩৮৮, এস.এ ৮২৫ নং খতিয়ানের ১৫৩৯/১৫৪০/১৫৪১ নং দাগের হিং ১ আনী দশমিক ৫৯ একর ভুমি। এখানে মোট বিভাজ্য ভূমির পরিমান ২দশমিক ৬৮ একর। এখানে বাদীগনের জমির দাবির পরিমান ২৬ দশমিক ৪৬ একর। তবে বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শালিস মিমাংশার চেষ্টা করলেও তা ব্যর্থ করে নিজের ইচ্ছা মত জমি দখলে মেতে উঠেছে মোঃ কামাল হোসেন।

কোন প্রকার ভাগ বাটোয়ারা ছাড়াই তিনি জমি দখল করে বসত বাড়ী নির্মান করছেন। বিষয়টি নিয়ে আদালতে পর পর তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মোসাঃ দেলোয়ারা বেগম। এই মামলার অণ্য বাদীরা হলেন মোসাঃ দেলোয়ারা বেগম এর ছেলে সাইফুল ইসলাম হিরন, মেয়ে শারমীন আক্তার, সাথী আক্তার, রিতা আক্তার, আঃ খালেকের স্ত্রী ফিরোজা বেগম। মামলায় মোট ৪৩ জনের বিরুন্ধে অভিযোগ দেয়া হয়েছে। এর মধ্যে মৃত” আফসার আলীর পরিবারের ৯জন, মৃতঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ কামাল হোসেন সহ ৭জন। এর মধ্যে মৃতঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ কামাল , মৃতঃ আঃ ছালামের পুত্র মোঃ রাজু, মৃতঃ আফসার আলীর পরিবারের জানু বেগম ও মোঃ হুমায়ুন কবীর এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে অভিযোগ রয়েছে।

এরমধ্যে কামাল তার সন্ত্রাসী বাহীনি ব্যবহার করে জমির ভাগ বন্টন না করেই ভবন নির্মান করছে। এবিষয়ে ভুক্তভোগীরা জানান, কারো কথার তোয়াক্কা না করে মোঃ কামাল হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে বিদেশী টাকা খরচ করে সন্ত্রাসী ভাড়া করে নিজ আত্বীয় স্বজনদের হুমকী প্রদান করছে। বিষয়টি নিয়ে তারা আদালতে গেলে কামাল আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এবিষয়ে কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজ বন্ধের জন্য আদালত থেকে কোন নির্দেশনা তাকে দেয়া হয়নি। এছাড়া বাদীপক্ষ তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলেন তা সব খারিজ করে দিয়েছে আদালত। এবিষযে ভুক্তভোগী পরিবার সুষ্ঠ বিচার দাবি করেছেন।