• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় ভাতিজার স্ত্রীকে যৌন হয়রানির করলো মাদ্রাসা শিক্ষক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০১৯, ২২:৪৬ অপরাহ্ণ
বরগুনায় ভাতিজার স্ত্রীকে যৌন হয়রানির করলো মাদ্রাসা শিক্ষক

বিডি ক্রাইম ডেস্ক ॥ বরগুনার আমতলী উপজেলার টেপুরা গ্রামের প্রবাসীর স্ত্রীকে চাচা শ্বশুর মাদ্রাসা শিক্ষক মো. জসিম উদ্দিন মৃধা যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেছেন।

জানা গেছে, উপজেলার টেপুরা গ্রামের আরব আমিরাত প্রবাসী মো. নান্নু মৃধার স্ত্রী তিন সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছে। এ সুযোগে প্রায়ই নান্নু মৃধার চাচা ধানখালী মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন মৃধা ভাতিজার স্ত্রীকে যৌন হয়রানিসহ কুপ্রস্তাব দিয়ে আসছে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। এমনকি প্রবাসীর সন্তানদের বিদ্যালয় যেতে বাধা প্রদান করছেন।
তার ভয়ে প্রবাসীর তিন সন্তানসহ পরিবার থাকেন আতংকে।

প্রবাসীর স্ত্রী জানান, আমার স্বামী বিদেশ থাকার কারণে আমার চাচা শ্বশুর মো. জসিম উদ্দিন মৃধা আমাকে নানাভাবে যৌন হয়রানি করে আসছেন। তিনি আরো বলেন, আমার চাচা শ্বশুর আমাকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে আমার সন্তানদের নানারকম ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে জসিম উদ্দিন মৃধার মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী বলেন, এ বিষয় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।