• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরগুনার মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আকন্দ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯, ০২:০৪ পূর্বাহ্ণ
বরগুনার মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আকন্দ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্বপন কুমার ঢালী ॥ বরগুনার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আকন্দ (৬৫) গত শুক্রবার (১২ জুলাই) সকাল পৌনে নয়টায় নিজ গৃহে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শনিবার সকাল ৯ টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।