• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূবাইলে কলেজ থেকে বেরিয়েই ট্রেনে কাটা পড়ল ছাত্রী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ১৩:২৫ অপরাহ্ণ

গাজীপুর সিটির পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজগেটের সামনেই চলন্ত ট্রেনের নিচে পড়ে ওই কলেজের ছাত্রী জান্নাতুল ফেরদৌস লিমু (১৭) নামের এক ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কলেজগেট অতিক্রমের সময় লিমু নামের মেয়েটি হঠাৎ করে ট্রেনে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই মেয়েটির শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে য়ায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস লিমু প্রতিদিনের মতো ক্লাস করতে কলেজে যায়। কলেজ থেকে বেরিয়ে রেললাইন ধরে হেঁটে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।পুবাইল থানার ওসি মো. নজমুল হক ভুইয়া জানান,খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানিয়েছি।