• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নারী যাত্রীকে হেনস্থার দায়ে বাস হেলপারের কারাদণ্ড

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ১৮:১৭ অপরাহ্ণ
নারী যাত্রীকে হেনস্থার দায়ে বাস হেলপারের কারাদণ্ড

ফেসবুকে অভিযোগ,
নারী বাসযাত্রীকে হেনস্থা করার অভিযোগে এক বাস হেলপারকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে ওই নারী ‘বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম’ ফেসবুক পেজে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ কারাদণ্ড দেন। অভিযুক্ত বাস হেলপারের নাম আমীর হোসেন (৪২)।

ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক জানান, কয়েকদিন আগে নগরের ১০ নম্বর সড়কে চলাচলকারী এক নারী বাসযাত্রী বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক পেজে নিজের হেনস্থা হওয়ার কথা জানান। আজ (বৃহস্পতিবার) সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত বাস হেলপারকে গ্রেফতার করা হয়।

ভিকটিম নারী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বাস হেলপার আমীর হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদাণ্ড প্রদান করা হয়।