• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার আশ্রফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

admin
প্রকাশিত জুলাই ৪, ২০১৯, ২১:৩৯ অপরাহ্ণ
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার আশ্রফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ড, ইউপি চেয়ারম্যানগন ও অফিসার্স ক্লাবের সদস্যরা।

৪ জুলাই বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান এর সভাকক্ষে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যলয় পৃথকভাবে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র, ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন, জেলা পরিষদ সদস্য মোঃ মজিবুর রহমান খন্দকার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজীম,উপজেলা কৃষি অফিসার ফারহানা মিলি, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু,দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,কুশংঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার,সুবিদপুর ইউপি চেয়ারম্যান আ:মান্নান সিকদার,মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন,রানাপাশা ইউপি চেয়ারম্যান আ:ছালাম,মগর ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন,ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন সিদ্ধকাঠী ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বিদায়ী বক্তব্যে ইউএনও আশ্রাফুল ইসলাম বলেন,কেবল একজন নির্বাহী অফিসার হিসেবেই নয়,একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাকে নলছিটির সর্বস্তরের মানুষ সবসময় আমাকে আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন। আমি সৌভাগ্যবান যে,ইউএনও হিসেবে আমার প্রথম পোস্টিং নলছিটিতে এবং আমি এখানকার সবার কাছ থেকে অনেক সঠিক পরামর্শ পেয়েছি। আমি যতদিন বেচে থাকবো নলছিটির সবাইকে স্বরন রাখবো বলে তিনি উল্লেখ করেন। তিনি সকলের কাছে দোয়া চান এবং কাজের মাঝে ভুলত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।