• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

তালতলীতে জেলেদের বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল আটক

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ১৬:০৮ অপরাহ্ণ
তালতলীতে জেলেদের বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল আটক

তালতলী প্রতিনিধি ॥

বরগুনার তালতলীতে জেলেদের বিশেষ বরাদ্দের ১০বস্তা চাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নিদ্রা বাজারের আবু হানিফের দোকান থেকে এ চাল আটক করা হয়।

জানা গেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা বাজারের আবুহানিফ তার মুদি দোকানে জেলেদের বিশেষ বরাদ্দের চাল খোলা বাজারে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোনাকাটা ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস ও সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী গিয়ে আবু হানিফের দোকান থেকে জেলেদের বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল জব্দ করেন।

উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলেদের বিশেষ বরাদ্দের ১০ বস্তা চাল নিদ্রা বাজারের আবুহানিফের দোকানে পাওয়া গেছে এবং উক্ত দোকান সীল গালা করে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।