অনলাইন ডেস্ক :অ্যানিমেটর, ইলস্ট্রাটর এবং ফিল্ম মেকার হিসেবে পরিচিত জেনে ডেইচ আর নেই। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫। গত বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে প্যারাগুয়ের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এখন পর্যন্ত তার মৃত্যুর সুস্পষ্ট কোন কারণ নিশ্চিত করা হয়নি। জেনে ডেইচ বিখ্যাত কার্টুন সিরিজ টম অ্যান্ড জেরির এবং পপেয়া’র নির্মাতা পরিচালক ছিলেন।
৮ মার্চ ১৯২৪ সালে চিকাগোতে জন্ম গ্রহণ করেছিলেন এই গ্রেট। বর্নিল ক্যারিয়ারে জিতেছিলেন অস্কারও।