• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯, ১৭:৫০ অপরাহ্ণ
ঝালকাঠিতে দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন

এস.এম. রেজাউল করিম, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে মুজিব বর্ষ পালন উপলক্ষে বিদ্যুত বিভাগের আয়োজনে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টায় বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ১৪টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষন কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক -ই -ইলাহী চৌধুরী, বীর বিক্রম এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সারাদেশে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বিদ্যূৎ ও জ¦ালানী খাতে বর্তমান সরকারের উল্লেখযোগ্য অবদানের তথ্য তুলে ধরেন।

এ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান পিপিএম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, এসএম ফরিদ উদ্দীন, এনডিসি গাজী বশির। এ সময় সরকারী, বেসকারী, রাজানৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।