• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে গাছ থেকে পরে শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯, ১৯:৩৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে গাছ থেকে পরে শ্রমিকের মৃত্যু

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পরে মাহাবুব হোসেন ফরাজী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মাহাবুব হোসেন ফরাজী উপজেলার চর কেওতা গ্রামের মৃত. আঃ জলিল এর ছেলে ও ৫ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাকরাইল এলাকার এ্যাড. আব্দুল আলিম এর মেহগনি গাছ ক্রয় করে মাহাবুব ফরাজী গাছের উপরে উঠে ডালপালা কাটতে ছিলো এমতাবস্থায় পা পিছলে গিয়ে নিচে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।

রাজাপুর থানার এসআই (সেকেন্ট অফিসার) শাহজাদা জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।