• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চরফ্যাশন সিপিপি‘র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ২০:৪৭ অপরাহ্ণ
চরফ্যাশন সিপিপি‘র উদ্যোগে  ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী

চরফ্যাশন প্রতিনিধি ॥

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচী(সিপিপির) বাস্তবায়নে ডেঙ্গু সচেতনতা মূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহম্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে চরফ্যাশন বাজার উল্লেখ যোগ্য সড়ক প্রদক্ষিণ করেছেন।

এই সময় উপজেলা পরিষদেরে চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা সহকারী ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচীর সহকারী পরিচালক মোকাম্মেল হক, উপজেলা টীম লিডার ও সাবেক চরমাদ্রাজ ইউপির চেয়ারম্যান বাহাউদ্দিন জসিম সরমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরিষদ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জয়নাল আবেদীন আখন বলেন, আজ ডেঙ্গু ও গুজব গুলোকে আমাদের সকলে সরাসরি প্রতিরোধ করতে হবে।

কোন ব্যক্তি বা সামাজিক গণমাধ্যমে প্রচার করা হলেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে বলে উল্লেখ করেন।