চরফ্যাশন প্রতিনিধি ॥
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট এর আওতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় বেতুয়া খালে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় পোনা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, নির্বাহী পরিচালক কামাল উদ্দিন ও কৃষিবিদ সাইদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, শুধু পুকুরে মাছ চাষ করলেই হবেনা সাথে সাথে আমাদের চার পাশে পরিত্যাক্ত বেশ কিছু জলাশয় রয়েছে। এ জলাশয় গুলোাতে আমরা বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভাব।