• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে রূপালী ডায়গনষ্টিক সেন্টার উদ্বোধন

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৭:৫৩ অপরাহ্ণ
চরফ্যাশনে রূপালী ডায়গনষ্টিক সেন্টার উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন উপজেলা রূপালী ডায়গনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতাল রোডে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাবেক সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, অধ্যক্ষ আহম্মদ উল্যাহ, আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক এইচ এম মোর্শেদ।

সার্বিক পরিচালনায় ছিলেন, আসলামপুর আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নুরে আলম। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে খাসমহল জামে মসজিদের সাবেক ইমাম মাওঃ আবদুল খালেক দোয়া-মুনাজাত পরিচালনা করেন।