• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে গুজব প্রতিরোধে সচেতন হওয়ার জন্যে মাইকিং

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ১৫:০২ অপরাহ্ণ
চরফ্যাশনে গুজব প্রতিরোধে সচেতন হওয়ার জন্যে মাইকিং

চরফ্যাশন প্রতিনিধি ॥ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উদ্যোগে গুজব প্রতিরোধে সচেতন মূলক সভা ও মাইকিং করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শশীভূষণ বাজারের পূর্ব মাথায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাজার ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই সময় বক্তব্য রাখেন, শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম। তিনি বলেন, কল্লাকাটা গুজব এখন সমাজে সকল স্থানে ছাড়িয়েছে। এটি একটি ষড়যন্ত্রমূলক কুৎসা। একটি চক্র উন্নয়নের ব্যহতের লক্ষ্যে সরকারকে বে-কায়দা রাখার জন্যে এইসব গুজব ছড়িয়েছে। আপনারা গুজবে কান দিবেননা। কেউ গুজব ছড়ালে সাথে সাথে ফ্রি ৯৯৯ কল করে আইনের সহায়তা নিবেন। এবং আইন নিজের হাতে তুলে নিবেননা। কোন সংবাদ পেলেই সাথে সাথে পুলিশের হাতে সপর্দ করার আহবান রইল। পরে শশীভূষণ সহ বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।