• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

চরফ্যাশনে ইয়াবাসহ যুবক আটক

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৯:২৭ অপরাহ্ণ
চরফ্যাশনে ইয়াবাসহ যুবক আটক

চরফ্যাশন প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা আসলামপুর খোদেজাবাগ গ্রাম থেকে ইয়াবাসহ কবির হোসেন(৩২)কে আটক করা হয়েছে। তাকে রবিবার জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই আজিজুর রহমান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এসআই) মশিউর রহমান ফোর্স নিয়ে আসলামপুর খোদেজাবাগ গ্রামের আবদুল লতিফের পুত্র কবির হোসেনকে ৪পিচ ইয়াবাসহ আটক করেছে।

স্থানীয় ইউপির চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম বলেন, কবির ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এদেরকে একাধিকবার ভাল যাওয়ার জন্যে আমরা অনুরোধ করছি। ইতিপূর্বে স্থানীয় ভাবে একাধিকবার বলা হয়েছে। কর্মসংস্থান করার জন্যে যা প্রয়োজন তাও দেখার জনে বলছি। এমনকি চরফ্যাশন থানায় গিয়েও আত্মসমার্পন করার জন্যে বলছি। ফিরানো সম্ভাব হয়ে উঠেনি।

চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক এস আই আজিজুর রহমান বলেন, ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী কয়েকটি এলাকায় বেশী তার মধ্যে আসলামপুর ওই খোদেজাবাগ গ্রাম অন্যতম তাদেরকে পাকড়া করতে আমাদের কোন আপোশ নেই। মাদক সেবক ও ব্যবসায়ী কাউ আমাদের হাত থেকে রক্ষা পাবেনা।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, কবিরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার রিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে। রবিবার জেল হাজতে প্রেরণ করা হবে।