• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঘুমের ভেতর ছেলেকে কোপালেন মানসিক ভারসাম্যহীন মা

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০১৯, ১২:১০ অপরাহ্ণ
ঘুমের ভেতর ছেলেকে কোপালেন মানসিক ভারসাম্যহীন মা

বিডি ক্রাইম ডেস্ক ॥ ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী বুধবার ভোরে তার ছোট ছেলে সাকিনকে (১৪) ঘুমন্ত অবস্থায় বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। বিষয়টি টের পেয়ে আহত সাকিনকে তার বাবা মন্নু মিয়া দাড়িয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাকিনের অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী ঘটনাটি শ্রীপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।