• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

গ্যাসের মুল্য বৃদ্বির সহ ধর্ষণ-খুন-গুম-হত্যার প্রতিবাদ বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৮:৫৩ অপরাহ্ণ
গ্যাসের মুল্য বৃদ্বির সহ ধর্ষণ-খুন-গুম-হত্যার প্রতিবাদ বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

????????????????????????????????????

শামীম আহমেদ ॥ দেশব্যাপি গ্যাসের মুল্য বৃদ্বির সিদ্বান্ত বাতিল, দেশব্যাপি ধর্ষণ.খুন,গুম, হত্যা, এবং নারী নির্যাতন বন্ধ করা সহ ভারতে সংক্ষালঘু মুসলিম হত্যা বন্ধ করার দাবীতে বরিশাল বিক্ষোভ প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

আজ শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নগরীর বীর শ্রেষ্ট্র ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে বিক্ষোভ মিছিল পূর্বক এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাওলানা সৈয়দ আহমাদ কাওছার এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই সাহেবজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ জিয়াউল করীম।
এসময় তিনি বলেন, বাংলাদেশের নীতিহিন সরকারের শাষন আমলে আজ মা-বোনদের কোন ইজ্জতের মূল্য নেই। মা-বোনরা ঘড় থেকে ফের ইজ্জত নিয়ে বাসায় ফিরে যেতে পারবে তার কোন নিশ্চয়তা সরকার দিতে পারছে না।

সরকার দেশের মানুষের জীবনের গ্যারান্টি দিতে পারছে না। সেই সাথে শিশুদের ইজ্জত আর জীবন রক্ষা করতে ব্যার্থ হচ্ছে প্রতি নিয়ত।

একমাত্র ইসলামই পারে মা-বোনদের ইজ্জত রক্ষা করা সহ মানুষের জীবন হেফাজত রাখা। একই সাথে তারা বলেন অভিলম্ভে ভারতে সংক্ষালঘু মুসলিমদের রক্ষার জন্য এই তাবেদার সরকার বন্ধু রাষ্ট্রকে খুশি রাখতে তারা কোন মুখ না খোলার কারনে সরকারের প্রতি নিন্দা জানান।

এই সময় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দূল মান্নান,মাওলানা কাওছারুল ইসলাম,মাওলানা শাহাদৎ, মুফতি মামুনুর রসিদ,মাওলানা মোঃ হাসানুজ্জামান,মাওলানা আমানুল্লাহ্ আমান,শেখ সামসুল হক মিলন,হযরত মাওলানা লুৎফর রহমান,ইসা ছাত্র আন্দোলন জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ,মহানগর সভাপতি ছাব্বির রহমান,যুব আন্দোলনের সভাপতি আমানউল্লাহ।

সমাবেশ শেষে বরিশাল নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক দক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে ফিরে এসে দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শেষ করেন।