• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে ৯০টি সীলমোহরসহ জালিয়াত চক্রের মূলহোতা গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১৫:৩৮ অপরাহ্ণ
গৌরনদীতে ৯০টি সীলমোহরসহ জালিয়াত চক্রের মূলহোতা গ্রেফতার

শামীম আহমেদ ॥

বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সীলমোহর, জাল দলিল ও একটি ল্যাপটপসহ জেলার গৌরনদী উপজেলার জালিয়াত চক্রের মূলহোতা রেজাউল করিম হাবুল (৪৬) কে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার নন্দনপট্টি গ্রামে হাবুলের বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত হাবুল নন্দনপট্টি গ্রামের আব্দুল জব্বার মিয়ার পুত্র ও পেশায় একজন ভূমি জরিপকারী।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাল কাগজ তৈরির সংবাদ পেয়ে ওসি তদন্ত মাহবুবুর রহমানের নেতৃত্বে নন্দনপট্টি গ্রামে অভিযান চালিয়ে রেজাউল করিম হাবুলকে আটক করে থানা পুলিশ।

এসময় রেজাউলের বাসায় তল্লাশী চালিয় বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০ টি সীলমোহর, জাল দলিল-পর্চাসহ একটি ল্যাপটপ জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রেজাউল দীর্ঘদিন যাবত জাল-জালিয়াতির সাথে জড়িত বলে স্বীকার করেছে।
মঙ্গলবার দুপুরে মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।