• ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গৌরনদীতে ক্রেডিট ইউনিয়নের নির্বাচন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:৩৭ অপরাহ্ণ
গৌরনদীতে ক্রেডিট ইউনিয়নের নির্বাচন

 

শামীম আহমেদ ॥ উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যদিয়ে জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত গরীবের ব্যাংকখ্যাত জেলার গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাহী ফারুক হোসেন জানান, সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নলচিড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়। দুই হাজার ৯৪ জন ভোটারের মধ্যে এক হাজার ৫২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সাতজন, সহ-সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে ছয়জন ও সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে বই প্রতিক নিয়ে রিয়াদ হোসেন স্বপন ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে গরুর গাড়ি প্রতীক নিয়ে কালাম হোসেন খান ৫২৯ ভোট, সাধারণ সম্পাদক পদে জাহাজ প্রতীক নিয়ে কাজী মনিরুজ্জামান ৭০০ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ মোস্তাফিজুর রহমান টেলিভিশন প্রতীক নিয়ে ৪৫১ ভোট, সদস্য পদে বিলকিস বেগম মোবাইল প্রতীক নিয়ে ৬৬৮ ভোট এবং হেনা বেগম সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।