• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বানারীপাড়ায় প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভায়-শাহে আলম

গোলাম সারওয়ার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি দেশপ্রেমিক বুদ্ধিজীবী

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯, ১৫:১১ অপরাহ্ণ
গোলাম সারওয়ার ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি দেশপ্রেমিক বুদ্ধিজীবী

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বানারীপাড়ায় দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক,পিআইবির সাবেক চেয়ারম্যান কিংবদন্তীতূল্য সাংবাদিক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব বানারীপাড়া ডাকবাংলো মিলনায়তনে সমকালের সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম।

এসময় তিনি বলেন সর্বজন শ্রদ্ধেয় প্রতিথযশা সাংবাদিক গোলাম সারওয়ার ছিলেন জ্ঞানের বাঁতিঘর। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের স্বপক্ষের বুদ্ধিজীবীকে হারিয়েছে জাতি।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,প্রয়াত গোলাম সারওয়ারের ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আক্কাস আলী খান প্রমুখ।

এসময় বানারীপাড়ার কৃতী সন্তান প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত গত বছরের ১৩ আগস্ট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরেন্য সাংবাদিক গোলাম সারওয়ার প্রয়াত হন।