• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গুজবকারীদের শিখর উপড়ে ফেলতে হবে : ভোলা পুলিশ সুপার

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯, ২১:২৫ অপরাহ্ণ
গুজবকারীদের শিখর উপড়ে ফেলতে হবে : ভোলা পুলিশ সুপার

এম আমির হোসেন চরফ্যাশন : কল্লাকাটা ও ছেলে ধরা গুজবকারীরা সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গুজবকারীদের শিখর উপড়ে ফেলতে হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছেলে ধরা গুজব প্রতিরোধে সচেতনমূলক সভায় প্রধান অতিথি পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউছার আহম্মেদ এইসব কথা বলেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি সামসুল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, মাদক, বাল্য বিবাহ,যৌতুক মোবাইল অপব্যবহার পরিহার করতে হবে।

যারা এই সকল অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনারও আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন। বক্তব্য চরমাদ্রাজ ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জমাদার,সাবেক ইউপির চেয়ারম্যান বাহাউদ্দিন জসিম সরমান প্রমুখ।