• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গলাচিপা পৌরসভায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৬:৫১ অপরাহ্ণ
গলাচিপা পৌরসভায় কমিউনিটি পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত

ইশরাত মাসুদ, গলাচিপা ॥

ছেলেধরা গুজবে বিভ্রান্ত হবে না, নিজের হাতে আইন তুলে নিবেন না। পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক আয়োজিত গলাচিপা পৌরসভায় গতকাল শুক্রবার বিকাল ৪টায় জঙ্গী তৎপরতা, মাদক, সন্ত্রাস, নারী শিশু নির্যাতন ও পাচার, ইভটিজিং ও কল্লাকাটা গুজবের প্রতিকারে শত শত নারী পুরুষের সমন্বয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতার মোর্শেদ।

সভায় গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় পৌর নাগরিক সহ বিভিন্ন পর্যায়ের সুধী সাংবাদিক অংশগ্রহণ করে। সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন,প্রেসক্লাবের একাংশের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পৌর কাউন্সিলর মো. শাহীন মিয়া ও সুশীল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অপরাধ দমনে ও বর্তমান সময়ে ছেলে ধরা ও কল্লা কাটা গুজবে বিভ্রান্ত না হয়ে এবং কোন সন্দেহভাজন ও ষড়যন্ত্রকারী এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এছাড়া তিনি নিজের হাতে আইন না নিয়ে পুলিশকে তথ্য দিন এবং দেশের সেবা নেওয়ার জন্য অনুরোধ জানান।