ইশরাত হোসেন মাসুদ, গলাচিপা প্রতিনিধি ॥ সারা বাংলাদেশে সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিদের সম্মানি ভাতা প্রদানের দাবীতে ১৪ই জুলাই থেকে অদ্যবদি পর্যন্ত গলাচিপা পৌরসভায় পৌর নাগরিকদের নানা রকম সেবা থেকে বঞ্চিত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এ ব্যাপারে গলাচিপা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সাক্ষাতকারে সংবাদকর্মীদের তারা জানায়, দেশের ৮৭% পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা ২ থেকে ৭৫ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া রয়েছে। তাহারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার জন্য জোর দাবী জানান।
জনদুর্ভোগের বিষয়ে পৌর মেয়র আহ্সানুল হক তুহিন খলিফার সাথে কথা বলে জানা যায় যে, গলাচিপা পৌরসভার নাগরিকদের কথা চিন্তা করে বিশেষ অনুরোধে জনগুরুত্বপূর্ন পানি ও রোড লাইট সেবা চালু রেখেছেন। বর্তমানে গলাচিপা পৌর নাগরিকদের নানাবিধ নাগরিক সেবা যেমন- পরিচয়পত্র, ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম ও মৃত্যু নিবন্ধন, সকল ধরনের ট্রেড লাইসেন্স ও পৌরকর পরিশোধের জন্য পৌর নাগরিকরা মারাত্মক সমস্যার সম্মুখিন হচ্ছে। অবিলম্বে গলাচিপা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন তাদের দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর কাছে জোর দাবী করছেন।