• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

গলাচিপা উপজেলার প্রবেশদার গুলো কঠোর ভাবে নিয়ন্ত্রনের দাবি সচেতন মহলের

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ২০:০২ অপরাহ্ণ
গলাচিপা উপজেলার প্রবেশদার গুলো  কঠোর ভাবে নিয়ন্ত্রনের দাবি সচেতন মহলের

গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলা লকডাউন ঘোষনা হলেও গলাচিপার বিভিন্ন প্রবেশদার কঠোর ভাবে নিয়ন্ত্রনের দাবি সচেতন মহলের। এ উপজেলার পার্শ¦বর্তী উপজেলা গুলো করোনা রোগী শনাক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি আরও জোরালো হয়েছে।

 

মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পটুয়াখালী জেলায় এখন পর্যন্ত ২৮২জনের নমুনা করোনা(কোভিড-১৯) টেষ্টের জন্য প্রেরণ করা হয়েছে, যার মধ্যে ১৫৬টির নমুনা রিপোর্ট পাওয়া গেছে। জেলায় মঙ্গলবার ৮জনের টেষ্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আগে ২জনের নমুনা পজিটিভ থাকায় এ নিয়ে জেলায় ১০জন। এদের মধ্যে ৪জন রাঙ্গাবালীর, ৩জন দশমিনা, ২জন দুমকি ও ১ জন সদর উপজেলার। এ জেলায় মৃত্যু সংখ্যা ১।

 

গলাচিপা উপজেলার পার্শ¦বর্তী উপজেলা রাঙ্গাবালীতে ৪জন ও দশমিনায় ২জন রোগী শনাক্ত হওয়ায় এই দুই উপজেলা মধ্যবর্তী স্থানে অবস্থিত গলাচিপা উপজেলার মানুষ আতঙ্কে রয়েছে। রাঙ্গাবালী উপজেলার প্রবেশদার ও দশমিনা উপজেলার সাথে সকল ধরনের যোগাযোগ কঠোর ভাবে নিয়ন্ত্রন ও যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা দরকার। এছাড়া পানপট্টি মাছের পাইকারী বাজার প্রশাসনের নিয়ম অনুযায়ী পরিচালনার দাবি উঠেছে।

 

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সংবাদদাতা মোঃ হারুন অর রশিদ তার ফেসবুক পেইজে লিখেছেন-গলাচিপার পার্শ্ববর্তী রাঙ্গাবালীতে ৪ ও দশমিনাতে ৩ করোনা পজেটিভ হওয়ায় গলাচিপা উপজেলার সকল প্রবেশদার বিচ্ছিন্ন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। এছাড়া পানপট্টি লঞ্চঘাটের মাছের পাইকারি বাজার বন্ধের দাবি জানানো হলো ।

 

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল খান জানান, রাঙ্গাবালী এবং দশমিনা উপজেলাসহ সমগ্র দেশের কোন লোক যেন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে প্রবেশ এবং সকল প্রকার যানবাহন চলাচল করতে না পারে। এ ব্যাপারে উভয় ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

 

মানবাধিকার কমিশন গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান জানান, রাঙ্গাবালী ৪ এবং দশমিনা ৩ করোনা পজেটিভ এই দুই উপজেলার সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার অনুরোধ রইলো।

 

এছাড়া ফেসবুক পেইজে সঞ্জিব দাস, সাব্বির আহম্মেদ ইমন, নিয়ামুর রশিদ শিহাব, মেহেদী হাসান হিরণ, শাহাদাত সোহাগ, রিয়াদ সিকদার আল আমিন,মোঃ ইমরান সহ আরও অনেকে এই দাবি জানিয়েছেন।

 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম জানান, পটুয়াখালী জেলা-ই লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলার প্রবেশদারগুলোতে জরুরী প্রয়োজন ও পন্যদ্রব্য ছাড়া কেউ প্রবেশ বা বাহির হতে পারবে না।