• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গলাচিপায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ২০:৪৭ অপরাহ্ণ
গলাচিপায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে বিভিন্ন মৎস্য খামার চাষী ও মৎস্যজীবিদের সমন্বয়ে একটি র‌্যালি মিছিল এবং বিভিন্ন জলশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্ধসঢ়;, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মো. অলিউল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, ভিডিপি কর্মকর্তা মো. শাহ আলম, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন- বর্তমান শেখ হানিসা সরকার মৎস্যজীবিদের উন্নয়নে তাদের পরিচয়পত্র, খাদ্য, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে মৎস্য জীবিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তিনি মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে সকলকে মৎস্য উৎপাদনে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতি মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, আগামী পরবর্তী প্রজন্মের জন্য দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে মাছ উৎপাদনে এবং মৎস্য বিধি-বিধান ও আইন মেনে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে মৎস্য সম্পদ উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। কতিপয় কু-চক্রি মহল গ্যাস ট্যাবলেট ব্যবহার করে নদ-নদীতে মাছ শিকার করছে যাহা স্বাস্থের জন্য হুমকি স্বরূপ।

তিনি নদী দূষন ও নদীর সম্পদ রক্ষার্থে সকলকে সহযোগিতা আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী মৎস্যলীগের সভাপতি মো. ধলা মিয়া মাঝি ও সাধারণ সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠান শেষে সকল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ করা হয়।