ইশরাত মাসুদ, গলাচিপা ॥
সমাজে ও পরিবারে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং দ্রুত সেবা ও সাড়া প্রদানে মাল্টি-সেক্টোরাল রেসপন্স সেবা সমূহ যথাযথ ব্যবহার বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গলাচিপা আস্থা প্রকল্পের উদ্যোগে এবং নেদারল্যান্ডস এ্যাম্বাসির অর্থায়নে, ইইউএনএফপিএ ও আইন সালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায় গলাচিপা উপজেলা দরবার হলে সকাল ১০ টায় মেইল গ্যাদারিং বিভিন্ন শ্রেণি পেশার পুরুষদের এক সমাবেশ ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার মোর্শেদ, গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন প্রমুখ।
সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট সমন্বয়কারী হাসিনা পারভীন, সংস্থার কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রকল্পের এসএমও মো. হাসান মাহামুদ ও কাওসার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী শিশু নির্যাতনে নারীর প্রতি বৈষম্যমূলক আইন কানুন, ধর্মীয় ও সাংস্কৃতিক রীতি-নীতি ও সামাজিক প্রথার কারণে বাংলাদেশের সংবিধানে অনুমোদিত।
তাই সমাজের ব্যাভিচার, সহিংসতা নারী-শিশু নির্যাতনে দেশকে সহিংসতা দূর করতে পুরুষদের এবং আগামী সময়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ, প্রতিবাদ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় নাসরিন নাহার, সালাম আক্তার ও আস্থা প্রকল্পের কর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে গলাচিপা থানার পুলিশ কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে উপস্থিত সমাবেশে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো. আখতার মোর্শেদ উপস্থিত সকলকে বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।