• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২০, ১৪:৫৫ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮৬ জনে।

 

আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

উল্লেখ্য, গেল ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণের চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার। বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব অফিস। সেই ছুটি কয়েক দফায় বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত।
বিডি-প্রতিদিন/শফিক