• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে বন্দর থানায় র‌্যালি

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ০০:০১ পূর্বাহ্ণ
গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে বন্দর থানায় র‌্যালি

স্টাফ রিপোর্টার ॥
গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না, গুজবে বিভ্রান্ত হবেন না এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল সদর উপজেলার বন্দর থানার সাহেবেরহাট বাজারে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৫ টায় সাহেবেরহাট বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানার গেটে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এডিসি) আকরাম হোসেন, সহকারী পুলিশ কমিশনার(এসি) শাহেদ চৌধুরী, অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা হায়দার, অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহম্মেদসহ বন্দর থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।