• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুয়াকাটায় ১৬০পিস ইয়াবাসহ আটক-৭

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯, ২২:২৮ অপরাহ্ণ
কুয়াকাটায় ১৬০পিস ইয়াবাসহ আটক-৭

কুয়াকাটা প্রতিনিধি॥ কুয়াকাটায় ১৬০পিস ইয়াবাসহ ৭মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দূপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক হাফিজুর রহমান অভিযান চালিয়ে কুয়াকাটার ফাসিপাড়া নামক এলাকার ইমামের বাড়ির সামনে থেকে ১৬০পিস ইয়াবাসহ ৭জনকে আটক করেন।

আটককৃতরা হচ্ছে ইমাম, খলিল, বেল্লাল, হালিম, ইলিয়াছ, কাদের ও দুলাল।