• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুয়াকাটায় ট্যুরিস্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯, ১৩:৩৭ অপরাহ্ণ
কুয়াকাটায় ট্যুরিস্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুয়াকাটা প্রতিনিধি ॥
কুয়াকাটা জিরোপয়েন্টের পূর্বদিকে সৈকত থেকে ট্যুরিস্ট ব্যবসায়ী হাকিম শরীফ (৬৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ২৭ জুলাই সকালে সৈকত ভাঙন রোধের কাজে ব্যবহৃত বালু ভর্তি দু’টি জীয়ব্যাগের মাজখান থেকে মৃত লাশ উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন।

পুলিশ সূত্রে জানাযায়, গতকাল রাতে কে বা কারা তাকে মেরে ফেলে রেখেগেছে তা জানাযায়নী, তবে মৃত হাকিম শরীফের মাথার সামনে ও পিছনে কোপের দাগ রয়েছে। হাকিম শরীফ দীর্ঘদিন কুয়াকাটা সৈকতে পর্যটকদের সৌজন্যে বেঞ্চ-ছাতার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

কালু শরীফের পুত্র মৃত হাকিম শরীফের বাড়ি কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া নামক গ্রামে।
এ ব্যাপারে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক তবে কিভাবে এটি হয়েছে তা জানাযায়নী, আমরা লাশের সন্ধ্যান পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহেল আহমেদ বলেন, আমরা সংবাদ পেয়ে সকাল ৭.৩০ দিকে লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠাচ্ছি। কিভাবে এটি ঘটল তা জানার জন্য আমােেদর চেষ্টা চলছে।