• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুয়াকাটায় জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১৫:২৭ অপরাহ্ণ
কুয়াকাটায় জেলের ঝুলন্ত লাশ উদ্ধার

তানজিল জামান জয়,কলাপাড়া॥

কলাপাড়ার পশ্চিম কুয়াকাটার বেড়িবাঁধের ভিতরে থেকে এক জেলের ঝুলন্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।

আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় আল-আমিন (২৮) নামের এ জেলের মৃতদেহ মহিপুর থানা পুলিশ উদ্ধার করে। তাল গাছের সঙ্গে লাশের গলায় দড়ি দিয়ে ঝুলানো রয়েছে।

তবে মাটির সঙ্গে পা মিশে ছিল। পুলিশের ধারনা আত্মহত্যা করেছে। পাশে একটি ফান্টার বোতল পাওয়া গেছে। আলআমিন কুয়াকাটায় শশুর আব্দুল আজিজের বাড়ি থাকত।

তার বাড়ি মির্জাগঞ্জের পায়রা কুঞ্জে বাবার বাড়ি। বাবার নাম আঃ রাজ্জাক। আল-আমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার দিবাগত রাতের যেকোন সময় এ ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা ধারনা করছেন। মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে।