• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কাউখালীতে ২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ১৯:৪১ অপরাহ্ণ
কাউখালীতে ২শ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার দুপুরে দুই্শত পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই আবু সালেহ, এসআই মনির, এএসআই সোহেল, এএসআই মিজান এর নেতৃত্বে উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের মেইন গেটের সম্মূখ থেকে পাশ্বর্তী নেছারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের মতিউর রহমান এর পুত্র সুমন আহম্মদ (৪২) ও একই গ্রামের মুছ আকন এর পুত্র রাসেল আকন (২৫) কে দুইশত পিচ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।