• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাউখালীতে গলায় ফাঁস দিয়ে ডিশ ব্যবসায়ীর আহত্মহত্যা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০১৯, ১৮:১৫ অপরাহ্ণ
কাউখালীতে গলায় ফাঁস দিয়ে ডিশ ব্যবসায়ীর আহত্মহত্যা

কাউখালী প্রতিনিধি ॥

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আইরণ ঝাপূর্ষী গ্রামে রাকিব (১৭) নামের এক ডিশ ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোর রাতে ঘরের পাশের একটি পেয়ারা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের পরিবার জানায়, গত রাতে খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়ে, এ সময় রাকিব টিভি দেখছিল। গভীর রাতে টিভির শব্দে তার মা-বাবার ঘুম ভাঙে। এ সময় রাকিবকে অনেক ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে তারা ছেলের ঘরের সামনে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। পরে বাইরে টর্চ লাইট দিয়ে ঘরের সামনের পেয়ারা গাছে রাকিবের মরদেহ ঝুলতে দেখেন।

কাউখালী থানা ওসি মো. নজরুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

মৃত রাকিব কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আইরণ ঝাপূর্ষী গ্রামের আব্দুল জলির রাঢ়ীর ছোট ছেলে।